×

জাতীয়

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৯৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আকরাম হোসেন আদনান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। 

উল্লেখযোগ্য আসামিরা হলেন- উবায়দুল মোকতাদির চৌধুরীর স্ত্রী মাউশি’র সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন খোকন, সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস- চেয়ারম্যান রবিউল আলম রবি, নারী ভাইস চেয়ারম্যান আফরিন ফাতেমা জুঁই প্রমুখ।

মামলার এজহারের উদ্ধৃতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ২০২১ সালে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র- জনতা আন্দোলন করেন। উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা ওই আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ-সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এসময় বুধল এলাকার কাউসার আহমেদ নিহত হন। 

ওই ঘটনায় নিহত কাউসারের চাচা আকরাম হোসেন আদনান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা করেন। মামলায় আকরাম হোসেন অভিযোগ করেন, ওই সময় পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে উঠেনি। 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

২৫ জুলাই দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App