×

জাতীয়

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পিএম

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

ছবি: ভোরের কাগজ

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত এক কেএনএ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। তার নাম রাম জা থাং পাতেং (৪০)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে গত ৩ এপ্রিল থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত কেএনএ এর একজন তালিকাভুক্ত সদস্য থানচিতে বিজিবির শাহজাহানপাড়া টিওবি এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে। এ খবর পাওয়ার পর সন্ধ্যার দিকে ব্যাটালিয়ন কমান্ডারের দিক নির্দেশনায় বিজিবির একটি ‘বি টাইপ’ টহলদল ওই বাড়িটি ঘিরে রাখে। 

পরবর্তীতে এই টহলদলকে সহযোগিতা করার জন্য বলিপাড়া ব্যাটালিয়ন থেকে ৩০ সদস্যের অপর একটি টহলদল উপস্থিত হয়। রাত ৮টার পর বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের খাটের নিচ থেকে রাম জা থাং পাতেংকে আটক করা হয়। আটক হওয়া কেএনএ সদস্য থানচি ৩ নম্বর ওয়ার্ড শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোবের ছেলে। পরে আটক কেএনএ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরো পড়ুন: ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App