×

জাতীয়

আ. লীগ নেতা ও সাবেক এমপি সুজন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

আ. লীগ নেতা ও সাবেক এমপি সুজন গ্রেপ্তার

মাজহারুল ইসলাম সুজন

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান বলেন, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বেশকিছু অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার শিবগঞ্জ পারপুগী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু। গত ৩ সেপ্টেম্বর জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক রহিমা খাতুন থানায় এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App