×

জাতীয়

রওশন এরশাদসহ ১২ জনের নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

রওশন এরশাদসহ ১২ জনের নামে মামলা

সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওশন জাহানের আদালতে মামলার আবেদন করেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। আদালত বাদীর আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী হয়েছিলেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। উনি বাদী হয়ে আদালতে মামলা করেছেন।

মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য খালেদুজ্জামান পারভেজ বুলবুলকে দলীয় প্রতীক ‘কুড়ে ঘর’ নির্ধারণ করা হয়।  ওই দিন রাত সন্ধ্যা ৭টার দিকে বাদীকে তার নিজস্ব বাসা থেকে অজ্ঞাতনামা সাদা পোশাকের ১০-১২ জন লোক জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। 

পরে মামলার এক নম্বর আসামি রওশন এরশাদের প্ররোচনায় এবং ২ নম্বর আসামি তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কার্যালয়ে বেআইনিভাবে আটক রেখে মৃত্যুর ভয় দেখিয়ে খালেদুজ্জামান পারভেজ বুলবুলের মনোনয়নপত্র প্রত্যাহারে স্বাক্ষর নেয়।

মামলায় রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক ছাড়া অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App