×

জাতীয়

লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত, সাইফুল আলম অকালীন অবসরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ এএম

লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত, সাইফুল আলম অকালীন অবসরে

লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। ছবি: সংগৃহীত

আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার সময় ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে তিনি আলোচনায় আসেন। পরে তিনি এসএসএফের মহাপরিচালক হন। 

এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গণভবনে থাকা অবস্থায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশ-বিদেশ সফর করেন।

অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৪তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বগুড়ার মাঝিরা সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App