×

জাতীয়

জ্বালানি উপদেষ্টা

সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ ঘোষণা করেছেন। এছাড়া নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও হালনাগাদ সম্পর্কিত নির্দেশনা দিয়েছেন। বৃহম্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টার দপ্তর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনাসমূহ জারি করা হয়েছে।

তিনি নির্দেশনায় বলেন, সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ ঘোষণ্ করা হলো। এছাড়া মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন সব সংস্থা/কোম্পানিসমূহের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণপূর্বক স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগে প্রেরণ করতে হবে। 

এসব নির্দেশনাবলী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তর/সংস্থা/ কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

আরো পড়ুন: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন ২ সদস্যের নিয়োগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App