×

জাতীয়

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি

ছবি : সংগৃহীত

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে সব গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া ‘কমিশন অফ ইনকোয়ারি’। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা জজ মো. বুলবুল হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক বিগত ০১.০১.২০১০ হতে ০৫/০৮/২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কমিশন গঠন করেছে।

জোরপূর্বক গুমের ঘটনায় ব্যক্তি নিজে কিংবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবে।

আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযোগ দাখিল করা যাবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন : ১৫ বছরে গুমের ঘটনা তদন্তে পৃথক কমিশন, আয়নাঘর বন্ধ: ড. ইউনূস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App