×

জাতীয়

ড. ইউনূসের নেতৃত্বে জুলাই ফাউন্ডেশন, মুগ্ধর ভাইসহ সদস্য হলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

ড. ইউনূসের নেতৃত্বে জুলাই ফাউন্ডেশন, মুগ্ধর ভাইসহ সদস্য হলেন যারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি। আর সম্পাদক হচ্ছেন মীর মাহবুবুর রহমান, তিনি শহীদ মুগ্ধর জমজ ভাই।

তিনি আরো বলেন, কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন ফাউন্ডেশনের কোষাধ্যক। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এছাড়াও এতে আরো ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।

আরো পড়ুন: নতুন নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ

পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রধানমন্ত্রীকে যেসব বিষয়ে সতর্ক করলেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীকে যেসব বিষয়ে সতর্ক করলেন মির্জা আব্বাস

হাজিদের জন্য বড় সুখবর দিলো ধর্ম মন্ত্রণালয়

হাজিদের জন্য বড় সুখবর দিলো ধর্ম মন্ত্রণালয়

‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

আসিফ মাহমুদ ‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App