×

জাতীয়

বস্ত্র ও পাট উপদেষ্টা

আগামী মাস থেকে পরিবেশবান্ধব পাট ব্যাগ চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

আগামী মাস থেকে পরিবেশবান্ধব পাট ব্যাগ চালু

ছবি: ভোরের কাগজ

আগামী মাস থেকে সুপারশপগুলোতে প্লাষ্টিক ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগের ব্যবহার চালু করা হচ্ছে। এর ফলে দেশে পাটের ব্যবহার বাড়বে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। 

তিনি বলেন, বিদেশে প্রদর্শনী কর্ণার করে এবং দেশের সুপারশপগুলোতে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ নেয়া হবে। জেডিপিসির উদ্যোক্তার মাধ্যমে পাটের সব পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। আগামী মাস থেকে সুপারশপগুলোতে প্লাষ্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহার চালু হবে। এসময় তিনি সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানান। 

আরো পড়ুন: সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ

ছবি: ভোরের কাগজ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, পাট পণ্যের বৈচিত্র ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসির সীমাবদ্ধতা দূর করে আরো এগিয়ে যেতে কাজ করবে। 

এ সময় বস্ত্র ও পাট উপদেষ্টা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২ টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের ৬ টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App