×

জাতীয়

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আশরাফ আলী (৪৭) নামে ওই পুলিশ সদস্য ট্রাফিক ওয়ারী বিভাগের কর্মরত রয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। উদ্ধার করে তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয় তাকে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এসআই) মো. মাসুদ জানান, জনপদ মোড়ে ট্রাফিক ডিউটি করছিলেন আশরাফ আলী। এসময় পিছন থেকে দুর্বৃত্ত তার পিঠে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার সহকর্মীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

তিনি জানান, বর্তমানে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App