×

জাতীয়

গণধোলাই শেষে সাবেক এমপি শাহে আলমকে পুলিশে দিলো সাধারণ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ পিএম

গণধোলাই শেষে সাবেক এমপি শাহে আলমকে পুলিশে দিলো সাধারণ মানুষ

শাহে আলম তালুকদার

বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদার মারধরের পর থানায় দিয়েছে সাধারণ মানুষ। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করেন তারা। 

জানা গেছে, তিনি এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিষয়ে ব্যবস্থা নেয়ার পর বিস্তারিত জানানো হবে। 

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শাহে আলমকে হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাইসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 গত ১১ সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমি অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App