×

জাতীয়

৫ আগস্ট

সংসদ ভবন থেকে খোয়া গেছে ৯০ লাখ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 সংসদ ভবন থেকে খোয়া গেছে ৯০ লাখ টাকা

জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট সরকার পতনের সময় সংঘটিত ঘটনায় জাতীয় সংসদ ভবন থেকে ৯০ লাখ টাকা খোয়া গেছে। এই অর্থগুলো সংসদ সচিবালয়ের দাপ্তরিক ও ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ার জন্য রক্ষিত ছিল। গতকাল রবিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং) জেবুন্নেসা করিম। সভায় অংশ নেন- জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানরা। নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তারা। এ সময় জরুরিভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিক্ষুব্ধ জনতা তার সরকারি বাসভবন গণভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। একই দিনে সংসদ সচিবালয় ও আবাসিক এলাকায় ভাঙচুর, লুটপাট করে অনেকেই। সেই সময় সংসদ ভবনের বিভিন্ন কক্ষে থাকা সব অর্থ লুটপাটসহ সংসদ ভবনের কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। সংসদ সচিবালয়ের দাপ্তরিক ও ব্যক্তিগত ৯০ লাখের মতো টাকার খোয়া গেছে বলে জানানো হয়েছে। খোয়া যাওয়া এই নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় বৈঠকে।

আরো পড়ুন: মামলা ও গ্রেপ্তার আতঙ্কে কর্মস্থলে নেই ৮০০ পুলিশ সদস্য

সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে উপরোক্ত এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের বিষয়ে ৩টি কমিটি গঠিত হয়। এই কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপকৃত মালামাল সরজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটগুলো জরুরিভিত্তিতে মেরামত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও সিদ্ধান্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App