×

জাতীয়

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্টের মধ্যে যাদের জোরপূর্বক গুম করা হয়েছে, তাদের সন্ধানে কথিত ‘আয়নাঘর’সহ দেশের যেকোনো স্থানে তদন্ত করতে পারবে নতুন গঠিত গুম তদন্ত কমিশন। প্রয়োজন পড়লে তারা যেকোনো ব্যক্তিকে তলব করেও জিজ্ঞাসাবাদ করতে পারবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই কমিশনকে ৩ মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন সরকারকে জমা দিতে হবে। কমিশনের কাজ হবে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ নেয়া, জোরপূর্বক গুমের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা। এছাড়াও, গুমের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশও করবে তারা।

কমিশনটির নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজ নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।

আরো পড়ুন: সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কমিশনটি তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য ‘কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬’ অনুযায়ী কাজ করবে এবং তাদের প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা ৩ মাস। কমিশনকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যয় নির্বাহ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App