×

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুবিধাবঞ্চিত ২৫০০ কর্মকর্তার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুবিধাবঞ্চিত ২৫০০ কর্মকর্তার আবেদন

ছবি: সংগৃহীত

পদোন্নতি এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব কথা জানান।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি এবং সুযোগ- সুবিধা বঞ্চিত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা সুযোগ-সুবিধা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। ৩ মাসের মধ্যে এ ব্যাপারে সুপারিশ দেবে কমিটি। কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, বঞ্চিত এসব কর্মকর্তা সম্পর্কে গোয়েন্দা তথ্য ইতিবাচক হলে তাদেরকে আবার চাকরিতে সুযোগ দেয়া হতে পারে। এ ছাড়া আর্থিক সব সুযোগ- সুবিধাও দেয়া হতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App