×

জাতীয়

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পিএম

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামি নুরুল ইসলাম সুজন। এদিন রাত ১১টার দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অসুস্থ হওয়ায় হাসপাতালের ৮৩৩ নাম্বার রুমে পুলিশি হেফাজতে আছেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতোিএমপি হন তিনি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। সেবার তাকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App