×

জাতীয়

সিলেটের কানাইঘাট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম

সিলেটের কানাইঘাট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ধূতি ও থান কাপড়সহ বিবিধ মালামাল জব্দ করেছে।

মঙ্গলবার  (১৭ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায়। 

আরো পড়ুন: সোনারগাঁওয়ে দুই মামলায় হাসিনা-রেহেনা ও ৩ সাংবাদিকসহ আসামি ৬১০

এ সময় সেখান দিয়ে বালু ভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবি টহলদলের সন্দেহ হলে ট্রাকটিকে গতিরোধ করে। বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা। 

জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App