×

জাতীয়

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ

আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজ।  বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। 

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App