×

জাতীয়

পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, যে আলাপ হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম

পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, যে আলাপ হলো

ছবি: ভোরের কাগজ

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র এডভাইজর এডিমন গিনটিং এবং বাংলাদেশে এডিবি’র নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেয়ং সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়োংবো নিং এবং কান্ট্রি ইকোনোমিস্ট চন্দন সাপকোতা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে এডিবি প্রতিনিধিবৃন্দ বাংলাদেশে তাদের চলমান প্রকল্পসমূহ এবং অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পসমূহ সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন। উভয় পক্ষ প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময় কমিয়ে আনতে একমত পোষণ করেন। 

পরিকল্পনা উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান, অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনঃনির্ধারণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিবি প্রতিনিধিবৃন্দ টাস্ক ফোর্সসহ যেকোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলে জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App