×

জাতীয়

১২ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

১২ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি

আটককৃত ইয়াবার দাম আনুমানিক ৩৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। ছবি : ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে ১১ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয় বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. রাকিব হোসেন (২৫) এবং গণেশ রাম গ্রামের মো. অন্তর (১৮)।

বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কামালমোড়া নামক এলাকা দিয়ে ইয়াবার চালান ভারত থেকে বাংলাদেশে আসবে বলে জানতে পারে। এই খবর পাওয়ার পর বেলা ১১টার দিকে মুকুন্দপুর বিওপির টহলদল সেখানে অভিযান চালায়। তখন বিজিবি সদস্যরা ১১ হাজার ৮৭৫ পিস ভারতীয় ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবার দাম আনুমানিক ৩৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

আটককৃত মো. রাকিব হোসেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালজোড়া গ্রামের মুলু হোসেনের ছেলে। মো. অন্তর পাশের গণেশ রাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

আরো পড়ুন : জোড়া পিস্তল নিয়ে গুলি চালানো রুবেল আরো ৭ দিনের রিমান্ডে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App