×

জাতীয়

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ এএম

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও জানা যায়নি। 

চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে। ডিবি হেফাজতে নেয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া জানিয়েছেন, মশিউরের বিরুদ্ধে ৮টি হত্যা মামলা হয়েছে। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন।

ডিবি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদনও করবে ডিবি।

আরো পড়ুন: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরো ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে বদলি করা হয়।

ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর আলোচিত ছিলেন। ২০১৩ সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক দেয়া হয়েছিল তাকে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App