×

জাতীয়

ভারতে থাকার মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

ভারতে থাকার মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে?

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধভাবে ভারতে অবস্থানের মেয়াদ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বৈধভাবে ভারতে অবস্থান করার ৪৫ দিনের সময়সীমা শেষ হয় তার।

মূলত, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন তিনি। এরইমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

ভারতীয় নীতি অনুযায়ী, ভিসা ছাড়া ৪৫ দিন থাকার অনুমতি দেয়া হয় তাকে। যে মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। ফলে, এখন ভারত বসবাসের আর বৈধতা নেই শেখ হাসিনার।

আরো পড়ুন: কোথায়, কেমন আছেন শেখ হাসিনা

সেক্ষেত্রে শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করবেন তা নিয়ে জনমনে উঠেছে নানান প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দালাই লামার মতো শেখ হাসিনাকেও উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিতে পারে নয়াদিল্লি।

এদিকে, ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, ভারতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গেই আছেন শেখ হাসিনা। সেখানে তাকে অভিজাত পার্কে ঘুরতেও দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App