×

জাতীয়

তোফাজ্জল হত্যা: ঢাবির ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেলো তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

তোফাজ্জল হত্যা: ঢাবির ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেলো তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, হল প্রশাসন গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় প্রতিবেদন জমা দিয়েছে। এতে ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রক্টরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটির চিহ্নিত আট অভিযুক্তের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে। 

অভিযুক্ত এই আটজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে ও সবার সহযোগিতা কামনা করছে।

এদিকে তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আটজন হলেন- পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মোত্তাকিন সাকিন শাহ, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশের ২০২০-২১ বর্ষের ছাত্র আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের ২০১৮-১৯ বর্ষের মো. আহসান উল্লাহ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের মো. ফিরোজ কবির, পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের মো. আবদুস সামাদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের ওয়াজিবুল আলম। 

এদের মধ্যে আল হোসাইন সাজাদ হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক, মো. জালাল মিয়া উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আহসান উল্লাহ গণযোগাযোগ ও উন্নয়ন উপসম্পাদক থেকে পদত্যাগ করেছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App