×

জাতীয়

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র চলছে: হাসান আরিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র চলছে: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি জানান, এই ষড়যন্ত্রের কারণে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে, যা দেশজুড়ে উদ্বেগের বিষয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সেনানিবাসে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখতে গিয়ে হাসান আরিফ এসব কথা বলেন। সভায় পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

হাসান আরিফ বলেন, ‘রাঙামাটিতে আসার পথে দেয়ালে দেয়ালে যেসব গ্রাফিতি দেখেছি, সেগুলো শুধু রাঙামাটির জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য একটি বার্তা। আমরা সবাই সম্প্রীতি চাই। কিন্তু কোথাও কোথাও ছন্দপতন ঘটছে, এবং সেই ছন্দপতনের পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র দেশের বাইরে থেকে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সভায় দাবি উঠেছে, একটি তদন্ত কমিশন বা কমিটি গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এখানে কোনো বিভেদ বা সম্প্রীতির অভাব নেই, সবাই সম্প্রীতি চায়।’

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আইজিপি মইনুল ইসলাম, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আরো পড়ুন: সাভারে শ্রমিকেরা শান্তিপূর্ণ কাজে যোগ দিয়েছেন, অস্থিরতার ঘটনায় গ্রেপ্তার ৫

এছাড়া স্থানীয়দের মধ্যে বিএনপি, জনসংহতি সমিতি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পরিবহন মালিক শ্রমিক, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App