×

জাতীয়

রাজধানীতে পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

রাজধানীতে পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

শায়লা বিথী

দেশের খ্যাতনামা নারী পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ জানাতে শায়লা বিথী শেরেবাংলা নগর থানায় গেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর ফুটওভার ব্রিজ পাড় হওয়ার সময় তার ওপর হামলা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী জানান, ধানমণ্ডি-২৭ ওভারব্রিজ পার হওয়ার সময় পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। এতে তার ঠোঁট ফুলে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দিতে রাজধানীর শেরেবাংলানগর থানায় গেছেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডোলমা খাং পর্বতের চূড়ায় আরোহন করেন শায়লা বিথি। এছাড়া বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ পর্বতের চূড়ায় আরোহণ করেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App