×

জাতীয়

শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডা. সজীবের বাবা হালিম সরকার এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দাখিলের পর সজীবের বাবা হালিম সরকার বলেন, আমার ছেলে গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি এই ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে। এজন্য সঠিক, সত্য ও ন্যায়বিচারের জন্য আবেদন করেছি। আমি ছেলে হত্যার বিচার চাই।

আরো পড়ুন: শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে সজীবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App