×

জাতীয়

কাশিমপুর কারাগার থেকে পালানো সেই ধর্ষক মজনু গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

কাশিমপুর কারাগার থেকে পালানো সেই ধর্ষক মজনু গ্রেপ্তার

ধর্ষক মজনু মিয়া। ছবি: সংগৃহীত

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার কুড়াতলী বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেল লাইনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশ। পরে তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মজনু কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কারাগারে হামলার সময় তিনি কারাগার থেকে পালিয়ে আত্মগোপন করেছিলেন। এ ঘটনায় গাজীপুর কাশিমপুর থানায় তার নামে আরো একটি মামলা হয়।

২০২০ সালের ৫ জানুয়ারি কুর্মিটোলায় গলফ ক্লাবসংলগ্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা। পরে আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডেরও দাবি ওঠে এসময়।

আরো পড়ুন: এনআইডি নিয়ে কর্মকর্তাদের সতর্ক করল ইসি

ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার ৩ দিন পর মজনুকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার বিরুদ্ধে চার্জশিটে বলা হয়েছিল, আসামি মজনু একজন অভ্যাসগত ধর্ষক। ইতোপূর্বে মজনু প্রতিবন্ধী ও ভ্রাম্যমাণ নারীদের ধর্ষণ করে আসছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App