×

জাতীয়

এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হলো

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার (২২ সেপ্টেম্বর) ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ।

বিএফআইইউ জানতে চেয়েছে, ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে- এ ধরনের বিস্তারিত তথ্য। এর আগে গত ২৭ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি। বিএফআইইউর নির্দেশনায় ওবায়দুল কাদেরের পিতা-মাতার নাম, স্ত্রীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ডের তথ্যও চাওয়া হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনা-রেহানা-কাদেরসহ ২৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগপর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলব করা হয়। এরই ধারাবাহিকতায় এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App