×

জাতীয়

এখন থেকে হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

এখন থেকে হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা

হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা। এজন্য ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে সেনা কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেয়া হয়েছে। অর্থাৎ নারী সেনা সদস্যরা চাইলে এখন থেকে হিজাব পরিধান করতে পারবেন।

গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

আরো পড়ুন : ৫ আগস্ট যেভাবে যোগাযোগ করেন সেনাপ্রধান, জানালেন জামায়াতে আমির

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App