×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের তথ্য পাঠানোর অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের তথ্য পাঠানোর অনুরোধ

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত কিংবা নিহত সাংবাদিকদের সম্পর্কে তথ্য চেয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, উল্লেখিত সময়কালে আন্দোলনের সংবাদ সংগ্রহকালে আহত ও নিহত পরিবারের সদস্যদের তথ্য- প্রমাণসহ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১. আহত ও নিহত সাংবাদিকদের পূর্ণ নাম, ২. কর্মস্থলের নাম ও পদবী এবং ৩. আহত কিংবা নিহত সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর দিতে অনুরোধ করা হয়েছে।

তাতে উল্লেখ করা হয়, অনুগ্রহ করে সেসব তথ্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা অথবা ই-মেইল: [email protected], [email protected], [email protected] –তে পাঠানো জন্য অনুরোধ করা হলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App