×

জাতীয়

ভোটার তালিকা প্রস্তুতির পরই নির্বাচনের তারিখ ঘোষণা: ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

ভোটার তালিকা প্রস্তুতির পরই নির্বাচনের তারিখ ঘোষণা: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

দেশের সংস্কারমূলক কাজ সম্পন্ন করে ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস জানান, দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। নতুন বাংলাদেশে নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর পরই ভোটার তালিকা তৈরি হবে। এরপরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

বৈঠকে ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশে আইএমএফের সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, তিনি ড. ইউনূসের উদ্যোগে পূর্ণ সমর্থন দেন এবং বাংলাদেশকে আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করা হবে। এ লক্ষ্যে আইএমএফের একটি দল ঢাকায় অবস্থান করছে এবং তারা আগামী মাসে পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

জর্জিয়েভা আরো বলেন, আইএমএফ বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি চালু করতে পারে অথবা বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরো ঋণ দিতে পারে। বাংলাদেশের চলমান সংস্কারের প্রশংসা করে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘বাংলাদেশ ২.০’ বলে আখ্যা দেন এবং সংস্কারের এই ধারা অব্যাহত রাখতে আইএমএফের সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো পড়ুন: ঢাবির প্রভোস্টসহ ১৫ জনের নামে মামলা

বৈঠকে জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহনবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান এবং অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ড. দেবপ্রিয় বাংলাদেশের অর্থ প্রদানের ভারসাম্য সুদৃঢ় করতে আইএমএফের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বিনিময় হার স্থিতিশীল করার ক্ষেত্রে আইএমএফের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App