×

জাতীয়

এইচএসসির ফল নির্ধারণে নতুন সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

এইচএসসির ফল নির্ধারণে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণের জটিলতার অবসান হয়েছে। না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলকে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এরইমধ্যে এমন মতামত দিয়ে একটি চিঠি আন্তঃশিক্ষা বোর্ডে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ভিত্তিতেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষাবোর্ডগুলো।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে (সাবজেক্ট ম্যাপিং) ফলাফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

করোনা মহামারির সময়েও ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে এই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই পাস করানো হয়। ওইসময় এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল।

আরো পড়ুন:  ভোটার তালিকা প্রস্তুতির পরই নির্বাচনের তারিখ ঘোষণা: ড. ইউনূস

সেখানে জেএসসি পরীক্ষার ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরকে গড় করে ফলাফল প্রকাশ করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। অক্টোবর মাসেই এইচএসসির ফলাফল প্রকাশ করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App