×

জাতীয়

বাণিজ্য উপদেষ্টা

সরকারের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সহজ করা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

সরকারের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সহজ করা

ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর একটি প্রতিনিধিদল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্যবসা সহজিকরণ,ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা,বন্দরের জটিলতা, যানজট ও ক্যাশলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশ্যে বলেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সহজ করা। বিগত ১৬ বছরে কোন নিয়ম নীতি মানা হয়নি। ব্যাংকগুলোয় ১৮ হাজার কোটি টাকা সর্টেজ এমনিতে হয়নি। আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।ব্যবসা বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল ( অপ্রয়োজনীয় বাধা) যা আছে তা কমাতে চাই।

আরো পড়ুন: বিএফআইইউ সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে,গুলশান -বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে।  আঠারো কোটি মানুষের জন্য তো এক কোটি ট্র্যাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজন সিভিক সেন্স (নাগরিকসুলভ শিষ্টাচার বোধ) জাগ্রত করা।

অ্যামচ্যাম প্রতিনিধিগণ আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ)যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ (নগদ সহায়তা ) চালুর দাবী জানান। তারা মনে করে এর ফলে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রত হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক,রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App