×

জাতীয়

রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক

রিমান্ডে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক দুই আইজিপি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন তিনি পরিস্থিতির শিকার।  শহীদুল দাবি করেন তাকে এসবের মধ্যে জড়ানো হচ্ছে। ডিবির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি পরিস্থিতির শিকার। আমি গুলি চালাতে চাইনি, যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। তার নির্দেশেই ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে। ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম, তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই। এ কারণে আমি নিয়তি মেনে নিয়েছি, যা হওয়ার তাই হবে-এটা মাথায় রেখেই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই। পরে সেনা হেফাজত থেকে আমাকে পুলিশে দেয়া হয়।’

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি একেএম শহীদুল হক বলেন, আমি অনেক আগেই অবসর নিয়েছি। এরপর থেকেই আমি নিষ্ক্রিয়। আমাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে? ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘একেএম শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁজালো মন্তব্য করেছেন। মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৩ আগস্ট পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়। শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকাবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।  

আরো পড়ুন: কার নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে, জানালেন সাবেক আইজিপি

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App