×

জাতীয়

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ কারাগারে

ছবি: সংগৃহীত

নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর শোয়া ১২টার দিকে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।  এ মামলায় আদালতে আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। আদালত আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠান। 

গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলায় মাধবদীর শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট মাধবদী থানায় মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয় তাকে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও টানা চারবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের মত শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভূত্থান, স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। যুবলীগের প্রতিষ্ঠালগ্ন তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগষ্টের পট-পরিবর্তনের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App