×

জাতীয়

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পিএম

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

মাহবুব আলী

সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোয় আগুন দেওয়াসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. নাজমুল হোসেন জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আদালত গ্রেপ্তার দেখিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোয় আগুন দেয়া হয়। এসব ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই মামলায় তিনি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

এদিকে ১৫ সেপ্টেম্বর মাহবুব আলীকে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App