×

জাতীয়

কৃষি উপদেষ্টা

কৃষকদের মূল্যায়ন করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

কৃষকদের মূল্যায়ন করতে হবে

ছবি: ভোরের কাগজ

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষির সাফল্যের মূল কারিগর আমাদের কৃষকেরা। কিন্তু তাদের কোন মূল্যায়ন হয় না। এ বিষয় থেকে বের হয়ে আসতে হবে। কৃষকদের মূল্যায়ন করতে হবে।

উপদেষ্টা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশাস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসি উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। 

মতবিনিময়কালে উপদেষ্টা সার ও বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা প্রদান, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন এবং বিএডিসির কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।

আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: শহীদদের নাম নিবন্ধন ও তথ্য সংশোধন করবেন যেভাবে

কৃষি উৎপাদন প্রসঙ্গে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকরা ঐ ফসলই চাষ করে, যাতে তারা লাভবান হয়। উৎপাদন খরচের তথ্যগত ভুল কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে। পরিসংখ্যান সঠিক হতে হবে, তাতে কৃষক উপকৃত হবে। 

তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার রোধ করতে হবে। ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার জমির দীর্ঘমেয়াদে ক্ষতি করে এ বিষয়টি কৃষকদের বোঝাতে হবে। ইউরিয়া সারের ব্যবহার সীমিত করতে হবে। উপদেষ্টা সার ও বীজ সময়মতো কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য বিএডিসির কর্মকর্তাদের নির্দেশ দেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন কাজ করার সুন্দর পরিবেশ বিদ্যমান। এই সময়ে ভালো কাজ উপহার দিতে হবে। দুর্নীতি থেকে সরে না আসলে দেশের উন্নতি হবে না। নিজেকে পরিশুদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App