×

জাতীয়

৮ গডফাদারসহ ৭১ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম

৮ গডফাদারসহ ৭১ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গত ২১ দিনে ৩,৩৯৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৭৬২টি মামলা দায়ের পূর্বক ৭১ শীর্ষ মাদক কারবারিসহ ৮৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন মাদকের চিহ্নিত গডফাদার রয়েছে। 

গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযান পরিচালনাকালীন ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাঁজা, ২ দশমিক ৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ১ হাজার ৫৪২ ক্যান বিয়ার, ২ হাজার ৮০১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ২২২ লিটার চোলাই মদ, ২ হাজার ৭৪২ এমপুল ইনজেকশন, একটি শটগান, নয় রাউন্ড গুলি, নয়টি বিভিন্ন যানবাহন এবং ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ টাকার নগদ অর্থ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App