×

জাতীয়

ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম

ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ. এ. খান। ছবি : সংগৃহীত

ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ. এ. খান। চলতি বছরের শেষে তিনি ঢাকায় আসবেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।

বৈঠকে করিম এ. এ. খান ২০১৯ সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতাড়ন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্বন্ধে ড. ইউনূসকে অবহিত করেন। এ সময় বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের কথা জানান তিনি।

গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে একটি বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এই তিন দফার প্রস্তাবের প্রশংসা করেন করিম খান।

ড. ইউনূসের প্রস্তাব ছিল পরিস্থিতি পর্যালোচনা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ প্রধানের উদ্যোগে একটি জরুরি সম্মেলন আহ্বান, রোহিঙ্গা মানবিক সংকটের জন্য যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করা এবং ২০১৭ সালে রাখাইনে সংঘটিত গণহত্যার অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ।

এছাড়াও ড. ইউনূস গণহত্যার অপরাধীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও জিজ্ঞাসা করেন। এই আন্দোলনে কমপক্ষে ৭০০ জন নিহত এবং ২০ হাজার জনেরও বেশি আহত হন।

করিম খান জানান, বাংলাদেশ অবশ্যই হেগ-ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে। অবশ্য এর জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।

আরো পড়ুন : ছাত্র আন্দোলনে গণহত্যা নিয়ে আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে ড. ইউনূসের বৈঠক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App