×

জাতীয়

ভাষা সৈনিক আবদুল গফুরের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপের গভীর শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

ভাষা সৈনিক আবদুল গফুরের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপের গভীর শোক

ছবি: ভোরের কাগজ

মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল গফুরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

তারা বলেন, একটি জাতির শক্ত ভিত তৈরি করতে কিছু মানুষ নিরবে ত্যাগ শিকার করে যান। অধ্যাপক আবদুল গফুর সেই মানুষদেরই একজন। অনেকের অবজ্ঞা, লোকচক্ষুর অন্তরালে অনাদৃত-অবহেলায় জীবনযাপন করেছেন তিনি। অনেকটা নিরবেই চলে গেলেন পৃথিবী ছেড়ে। এমন মহৎ আত্মত্যাগের দৃষ্টান্ত অত্যন্ত বিরল। কিন্তু দুর্ভাগ্যবশত জাতির এ কৃতি সন্তানের যথাযোগ্য মূল্যায়ন হয়নি। 

দুই নেতা বলেন, ভাষা সৈনিকদের অনেকের নামেই রাজধানীর অনেক সড়কের নামকরণ করা হয়েছে। কিন্তু আবদুল গফুরের নামে আজ পর্যন্ত কোনো রাস্তার নামফলক হয়নি। তাঁর নামে কোথাও কোনো স্মৃতিফলক নেই। জাতির এ অবহেলা-অবজ্ঞা ও অনাদর সত্ত্বেও তিনি নিরলসভাবে আমাদের শিক্ষা -সাহিত্য -সংস্কৃতি- সাংবাদিকতা ও মনন চর্চার ক্ষেত্রে নিরন্তর অবদান রেখে গেছেন। 

নেতৃদ্বয় বলেন, অধ্যাপক আবদুল গফুর জাতির বাতিঘর স্বরূপ। তাঁর মেধা, মনন, মহত্ত্ব, শ্রম, নিঃস্বার্থ আত্মত্যাগ, শিক্ষা-আদর্শ, সরল ব্যক্তিত্ব ও সাধারণ জীবন-যাপন পদ্ধতি নতুন প্রজন্মকে দেশপ্রেম, জাতিগঠন ও উচ্চ মানবিক আদর্শে অনুপ্রাণিত করুক, এটাই আমাদের প্রত্যাশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App