×

জাতীয়

ছাত্র-জনতার ওপর গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ পিএম

ছাত্র-জনতার ওপর গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনিক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত অনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব আসামিকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করা হয়।

মুনীম ফেরদৌস বলেন, গ্রেপ্তারকৃত অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে, যার নম্বর ৪০।

আরো পড়ুন: দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা

তিনি আরো জানান, এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App