×

জাতীয়

বাংলাদেশে ফেরানো হচ্ছে লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পিএম

বাংলাদেশে ফেরানো হচ্ছে লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে

সাইদা মুনা তাসনীম

যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। প্রায় ৬ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে পেশাদার ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে। 

রবিবার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনীমকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনীমের আগামী ২৬ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। সাধারণত একজন কূটনীতিক তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। তবে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। 

ওই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে বিএনপি-সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। সাইদা মুনা তাসনীম লন্ডনে হাইকমিশনারের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন: বেনজীর ও মন্ত্রীর ভাগ্নের সঙ্গে অবৈধ মেলামেশায় জিতলেন যে নায়িকা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App