×

জাতীয়

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের বিষয়টি বর্তমানে আলোচনা চলছে। সফরের পূর্বে তিনি পাকিস্তানেও যেতে পারেন।

সফরকালে আনোয়ার ইব্রাহিম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফর বাংলাদেশের উন্নয়ন কৌশলকে আরো শক্তিশালী করবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে। বিশেষ করে, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষায় এই সফর সহায়ক হতে পারে।

গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ফোন করে তার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক সর্বশেষ ২০১৩ সালের নভেম্বর মাসে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন।

আরো পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই আশা প্রকাশ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App