×

জাতীয়

স্বামীসহ গ্রেপ্তার সাবেক এমপি হেনরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

স্বামীসহ গ্রেপ্তার সাবেক এমপি হেনরি

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন।

আরো পড়ুন: শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১ ও গুলিবিদ্ধ ৪

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো. লাবু তালুকদার বেশ কয়েক দিন যাবত গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে স্বামীসহ হেনরিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App