×

জাতীয়

যেভাবে আবারো উত্তপ্ত হয়ে উঠলো পার্বত্য জেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম

যেভাবে আবারো উত্তপ্ত হয়ে উঠলো পার্বত্য জেলা

ছবি: সংগৃহীত

আবারো গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যুর খবরে উত্তপ্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি। এই ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এক সংবাদকর্মী বলেন, এদিন দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা।

স্থানীয়রা ওই সাংবাদিক জানান, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। পরে সেই মামলা থেকে খালাসও পেয়েছিলেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে ওই স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ে। পরে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জেলা শহরের টেকনিক্যাল স্কুল কলেজসহ বেশ কয়েক জায়গায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষও হয়। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। 

এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়া হয়ে। জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App