×

জাতীয়

ছুটি নিয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম

ছুটি নিয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

টানা তিনদিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সাধারণ ছুটির মধ্যে ২০২৪ সালের অক্টোবরে রয়েছে ১৩ অক্টোবর দুর্গাপূজার (বিজয়া দশমী)। এদিন রবিবার। ফলে সরকারি চাকরিজীবীরা আগের দুদিন শুক্র ও শনিবারসহ ৩ দিন ছুটি কাটাতে পারবেন। এ ছাড়া বেসরকারি চাকরিজীবীরা শনিবার একদিন ছুটির ব্যবস্থা করতে পারলে তারাও ৩ দিন ছুটি কাটাতে পারবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।

আরো পড়ুন: ডিবি হারুন, বিপ্লব, মনিরুলসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা কে কোথায়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App