×

জাতীয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেয়ার রায় প্রত্যাহার করে নিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে গত ৪ আগস্ট ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

এর ফলে ড. ইউনূসের সরকারকে ওই পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায়টি পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে দেখেন এক বিচারপতি এর আগে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটির শুনানি করেছিলেন। কাজেই এ রায় তিনি দিতে পারেন না। ফলে আগের রায়টি প্রত্যাহার করে নেয়া হয়।

বর্তমানে বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App