×

জাতীয়

দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ এএম

দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন আজ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হয়ে তিন ঘণ্টার সফরে ঢাকায় আসবেন তিনি।

প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

জানা গেছে, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে।

এ ছাড়া, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে। পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্খাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

 সফরসূচি অনুযায়ী পরবর্তীকালে যৌথ বিবৃতি দেয়া হবে। সূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকারপ্রধান, যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন। একদিনের সফর শেষ করে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

আরো পড়ুন : হঠাৎ ‘রিসেট বাটন’ নিয়ে কেন এত আলোচনা?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App