×

জাতীয়

এবার ডাক বিভাগের ডিজিকে বাধ্যতামূলক ছুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৫:১৩ পিএম

এবার ডাক বিভাগের ডিজিকে বাধ্যতামূলক ছুটি

সুধাংশু শেখর ভদ্র/ফাইল ছবি

এবার ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিকে পাঠানো হয়েছে। ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ছুটি বহাল থাকবে। সোমবার (১০ নভেম্বর) তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারি বিধিমাল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

জানা গেছে, পোস্ট-ই- সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন না করে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন ‍(দুদক)। অভিযোগ উঠেছে, সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদর দফতর ভবন নির্মাণ ও দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতিসহ নানাভাবে অর্থ আত্মসাত করেছেন।

এরআগে, গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি ভদ্রকে অপসারণের সুপারিশ করে। এরপর ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই কর্মকর্তার এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। মঙ্গলবার সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় ১১ নভেম্বর থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App