×

জাতীয়

দুর্গাপূজায় কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম

দুর্গাপূজায় কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (৬ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা যেন ভালোভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজামণ্ডপে ৮ দফা নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে।

এছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, ইউএনও, ওসিসহ আমাদের প্রশাসনে যারা রয়েছেন, সবাইকে আমরা নির্দেশনা পাঠিয়েছি।

আরো পড়ুন: কত মাসের মধ্যে পুলিশের সংস্কার শেষ হবে, জানালেন কমিশনের চেয়ারম্যান

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা কমিটি ভালো আয়োজন করেছে। তারা এখানে ২৪ ঘণ্টা সেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে। স্বেচ্ছাসেবীরা ২৪ ঘণ্টা থাকবেন, সবকিছু দেখাশুনা করবেন। উপদেষ্টা বলেন, এবার কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নেই হবে। এ সময় উসকানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

বিয়ে করছেন পূজা চেরী, পাত্র কে?

বিয়ে করছেন পূজা চেরী, পাত্র কে?

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App