×

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৩:১৫ পিএম

রাজধানীর দক্ষিণ ধনিয়ায় একটি বাসায় বিদ্যুৎপৃষ্টে জিয়াউল হাসান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কোচিং এর শিক্ষকতা করতেন। বুধবার (১১ নভেম্বর) বেলা ১টার দিকে কদমতলী দক্ষিণ ধনিয়া ১৫৬৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার এমএ মান্নান মিয়ার ছেলে সে। স্ত্রী ও ২ মেয়ে সহ দনিয়ার নিজেদের ওই বাসার নিচ তলায় থাকতো।

মৃত জিয়াউলের বড় ভাই এমএ মামুন জানান, এলাকায়ই কোচিং করান জিয়াউল। দুপুরে রুমে একাই ছিলেন তিনি। বাসায় বিদ্যুতের লাইনের মেরামত চলছিলো। বেলা ১টার দিকে তার স্ত্রী রুমে গিয়ে দেখেন জিয়াউল অচেতন হয়ে বিদ্যুতের তারের উপর পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App